‘বিশ্বাস’ নাটকে অন্য আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রায় শেষ প্রান্তে এসে নুরুদ্দিন আর রুস্তম ফিরে পেয়েছে তারুণ্যের শক্তি। কিন্তু এটিই এখন তাদের জন্য মৃত্যুর হুমকি হয়ে দাঁড়িয়েছে। রহস্যময় একটি পুকুরে দুর্ঘটনাক্রমে ডুবে গিয়েও দুজন বেঁচে যায়।বিশ্বাস নাটকে নুরুদ্দিন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ। চরিত্রটি সম্পর্কে জানা যায়, আকস্মিক দুর্ঘটনায় গ্রামের রহস্যময় পুকুরে ডুবে যাওয়ার পরও যখন বেঁচে যায় নুরুদ্দিন, তার পরই হঠাৎ তার জীবনে ঘটতে শুরু করে অদ্ভুত সব পরিবর্তন। এ ছাড়া এই পর্বে রুস্তম চরিত্রে অভিনয় করেছেন দেশের আরেক খ্যাতিমান অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও রোকেয়া চরিত্রে শিমুল ইউসুফ। অন্যান্য অভিনেতা হলেন দাদি চরিত্রে মিরানা জামান, ঘোষক শতাব্দী ওয়াদুদ, যূথী সঙ্গীতা চৌধুরী, নাসির সঞ্জু, ছোট বালকের চরিত্রে জয়তু। আর অন্যান্য পর্বের মতো নিয়মিতভাবে এই পর্বেও অভিনয় করছেন শামা রহমান, সাইদ বাবু, রহমত আলী ও আরাবী রাহমান। বিবিসি প্রযোজিত ধারাবাহিক নাটক বিশ্বাস ও ‘বিবিসি জানালা—মজায় মজা’য় শেখার এই সপ্তাহের পর্বটি প্রচারিত হবে যথারীতি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আজ শনিবার দুপুর দুইটা ১৫ মিনিটে এবং মঙ্গলবার বিকেল তিনটায়।