'বিষকাঁটা'র প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন নারী মুক্তিযোদ্ধাকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র বিষকাঁটার প্রদর্শনী হয়ে গেল খুলনায়। বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আয়োজনে গতকাল বিকেলে নগরের শেরেবাংলা রোডের ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর-এর সম্মেলনকক্ষে প্রদর্শনীটি শুরু হয়। প্রামাণ্যচিত্রে খুলনার রঞ্জিতা মণ্ডল, যশোরের হালিমা খাতুন ও চট্টগ্রামের রমা চৌধুরীর বর্তমান জীবন বাস্তবতাকে তুলে ধরা হয়েছে। এঁদের মধ্যে হালিমা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, রঞ্জিতার পেশা কবিরাজি আর রমা চৌধুরী নিজের লেখা বই নিজেই ফেরি করে বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। ৪১ মিনিটের প্রামাণ্যচিত্রটির পরিচালক ফারজানা ববি।