'বিস্ময়ে জাগে প্রাণ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিধি যেদিন ক্ষান্ত দিলেন, সৃষ্টি করার কাজে/ সকল তারা উঠল ফুটে, নিল আকাশের মাঝে’—রবীন্দ্রনাথের এমন সব কবিতা নিয়ে আয়োজন করা হয়েছিল নৃত্যানুষ্ঠানের। ‘বিস্ময়ে জাগে প্রাণ’ শিরোনামে এই নৃত্যানুষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে পল্লবী ড্যান্স সেন্টার আয়োজন করে। নৃত্য পরিচালনা করেন মিনু হক। অনুষ্ঠানে সহযোগিতা করে আমেরিকান দূতাবাস।