'বিয়ে কোরো না সান্ড্রা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সান্ড্রা বুলক
সান্ড্রা বুলক

সান্ড্রা বুলকের শিক্ষক ৮১ বছর বয়স্ক জেরাল্ডিন ফিলপি সান্ড্রাকে বলেছেন, ‘ব্রায়ান র‍্যান্ডেলকে বিয়ে কোরো না সান্ড্রা। তোমার মা বেঁচে থাকলে এই বিয়েতে কখনোই মত দিতেন না।’
একান্ন বছর বয়সী অভিনয়শিল্পী সান্ড্রা বুলক ১৮ মাস ধরে প্রেম করছেন পঞ্চাশ বছর বয়সী ফটোগ্রাফার ব্রায়ানের সঙ্গে। জেরাল্ডিনের শঙ্কা, গত শতাব্দীর নব্বইয়ের দশকের শুরুতে মাদক নিরাময় কেন্দ্র ঘুরে এসেছেন যে ব্রায়ান, তাঁর সঙ্গে সুখি হতে পারবে না সান্ড্রা।
শুধু এটুকু বলেই থামেননি জেরাল্ডিন। তিনি বলেছেন, পুরুষদের ব্যাপারে সান্ড্রার পছন্দ খুব খারাপ। মেয়েটা দারুণ অভিনয় করে। সে একটি অসাধারণ জীবনযাপন করছে। তাহলে এ রকম একটা ঝুঁকির মধ্যে যাবে কেন ও? আমি তার জন্য প্রার্থনা করি। প্রার্থনা করি, সে যেন ওই খারাপ মানুষটার কাছ থেকে সরে আসে।’
সান্ড্রার মা হেলগা মাতিলদে মেইয়ের ক্যানসারে মারা যান ২০০০ সালে, মাত্র ৫৮ বছর বয়সে। সান্ড্রা এর আগে জেসে জেমসকে বিয়ে করেছিলেন। কিন্তু বহুবার অন্য নারীতে আসক্ত হয়েছিলেন তিনি, ফলে বিয়েটা আর টেকেনি। টাইমস অব ইন্ডিয়া