'বুদ্ধ তোমায় প্রণাম'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছরাঙা টেলিভিশনে আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রচারিত হবে অনুষ্ঠান ‘বুদ্ধ তোমায় প্রণাম’। উপস্থাপনা ও প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে বুদ্ধপূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা করবেন ভিক্ষু সুনন্দপ্রিয়। থাকছে সাইম রানা ও তাঁর দলের পরিবেশনায় বাংলা সাহিত্যের আদি নিদর্শন বৌদ্ধ গান ও চর্যাগীতির পরিবেশনা এবং পরমেশ বড়ুয়া ও তাঁর দলের পরিবেশনায় বুদ্ধকীর্তন।