‘বৃষ্টির জন্য প্রার্থনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টির জন্য প্রার্থনা’ শুরু হয়েছিল সন্ধ্যায়। কিন্তু তার আগেই একপশলা ঘন দেয়া নেমেছিল গতকাল শুক্রবার ছুটির দিনের দুপুরে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ্র কবিতা নিয়ে আবৃত্তিসন্ধ্যা ‘বৃষ্টির জন্য প্রার্থনা’ আয়োজন করেছিল প্রকাশ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন। এর গ্রন্থনা ও নির্দেশনা দেন ফয়জুল আলম। সমবেত কণ্ঠে ‘ইশতেহার’ কবিতাটির আবৃত্তি দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ছিল একক আবৃত্তি—‘বার বার আপনার চোখ’. ‘এ কেমন ভ্রান্তি আমার’, ‘টের পাই’ ও ‘তামাটে রাখাল’। এককের পর ‘মাংশভুক পাখি’ কবিতাটির আবার বৃন্দ আবৃত্তি। অনুষ্ঠানের অন্যান্য কবিতার মধ্যে ছিল: ‘মানুষের মানচিত্র’, ‘অভিমানের খেয়া’ ও ‘বৃষ্টির জন্য প্রার্থনা’। আবৃত্তি করেন সানজিদা আক্তার, সিদরাতুল আফিয়া, মুনীর হুসাইন, জান্নাতুল আনোয়ার, তাজমাতুন নাহার, মাসুদুর রহমান খান, সুলতানা ফেরদৌসী, সোনিয়া খান প্রমুখ।