'বৃহন্নলা'র উদ্বোধনী প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে গতকাল হয়ে গেল বৃহন্নলার উদ্বোধনী প্রদর্শনী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন বৃহন্নলা ছবির পরিচালক মুরাদ পারভেজ, এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির নির্বাহী পরিচালক (বিপণন) আসিফ ইকবাল এবং ছবির অভিনয়শিল্পী ফেরদৌস, সোহানা সাবাসহ ছবির কলাকুশলী এবং গণমাধ্যমের কর্মীরা। সংক্ষিপ্ত আলোচনা শেষে অতিথিরা ছবিটি উপভোগ করেন।
১৯ সেপ্টেম্বর সারা দেশে মুক্তি পাবে বৃহন্নলা।