'বৃহন্নলা'র জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিত ‘আ ফিল্ম ফর পিচ’ ফেস্টিভাল প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে বৃহন্নলা। ১২ জুলাই রাতে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় বৃহন্নলার নাম।
ফেসবুকের মাধ্যমে ছবির অভিনেত্রী সোহানা সাবা পুরস্কার প্রাপ্তির এ খবর জানান। তাঁর দেওয়া তথ্যে জানা যায়, এই উত্সবে বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া, জার্মানি, চীন, স্পেন, নরওয়ে, ইরান, ইরাক, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, ফ্রান্স, পর্তুগালসহ আরও কয়েকটি দেশের ছবি প্রতিযোগিতায় স্থান পায়।
মুঠোফোনে কথা হয় ছবির পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে। তিনি জানান, এরই মধ্যে উত্সবের পুরস্কার কমিটি তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। শ্রেষ্ঠ ছবির পুরস্কার হিসেবে বৃহন্নলা পাচ্ছে ৫০০ ইউরো। সঙ্গে থাকছে বিশেষ পদক ও সনদ।