'বেটা'কে ছাপিয়ে 'গুলাব গ্যাং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাধুরী দীক্ষিত
মাধুরী দীক্ষিত

গুলাব গ্যাংয়ে তাঁর চরিত্রটি অনেককেই মনে করিয়ে দিচ্ছে বেটা ছবির স্বরসতী চরিত্রটির কথা। আজ থেকে দুই দশকেরও বেশি সময় আগে এই ছবিতে মাধুরী দীক্ষিত সোচ্চার এক নারীর ভূমিকায় অভিনয় করেছিলেন। সেই ছবিতে স্বরসতীর সঙ্গে লক্ষ্মী চরিত্রে অভিনয় করা অরুণা ইরানির দ্বন্দ্ব আজও মনে রেখেছে দর্শকেরা। তবে মাধুরী বলছেন, গুলাব গ্যাংয়ের সঙ্গে বেটার তুলনাই চলে না। গুলাব গ্যাং অনেক এগিয়ে।
মাধুরী বলেন, ‘অরুণা ইরানির সঙ্গে বেটা ছবিতে আমার যে মুখোমুখি লড়াইটা হয়েছিল, সেটি এখনো মনে পড়ে। তবে আপনাদের আশ্বস্ত করতে চাই, গুলাব গ্যাংয়ে আপনারা যে ধরনের অ্যাকশন-ড্রামা দেখবেন, সেটি অনেক এগিয়ে। এই ছবিতে ডায়লগবাজির চেয়েও বেশি কিছু আছে। আছে অনেক বেশি অ্যাকশনও।’ বলিউড হাঙ্গামা।