'বোল্ড বলিউড'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড অভিনেত্রী জিয়া খানের আত্মহত্যার ঘটনা নাড়িয়ে দিয়েছে বলিউডের শিল্পী ও কলাকুশলীদের। কেন এ আত্মহত্যা, নেপথ্যে কী কারণ—এমনই গল্প নিয়ে ছবি তৈরি করছেন পরিচালক রিক্ষিত মাট্টা। ছবির নাম বোল্ড বলিউড। পরিচালকের কাছ থেকে জানা গেছে, তাঁর এ ছবির কাহিনি গড়ে উঠেছে বলিউডে আসা নবাগত তিন মেয়েকে নিয়ে। কীভাবে তাঁদের স্বপ্নভঙ্গ হয়, তা-ই তুলে ধরা হচ্ছে ছবিতে। ছবির একটি চরিত্রে থাকবে জিয়া খানের প্রতিচ্ছবি। ছবিতে অভিনয় করছেন সংগীতা, শ্বেতা, রাজপাল যাদব, মনোজ যোশী প্রমুখ।