'ব্যাচেলর' এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবর্তনের পোশাকে এমা ওয়াটসন
সমাবর্তনের পোশাকে এমা ওয়াটসন

পড়াশোনার ব্যাপারে ছোট থেকেই ভীষণ ‘সিরিয়াস’ ছিলেন। হ্যারি পটার ছবির শুটিং চলার সময়ও সেটে বসে পড়াশোনা করেছেন। সেই এমা ওয়াটসন তারকার ব্যস্ত জীবনের ফাঁকেও পড়াশোনা চালিয়ে গেছেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় দুর্দান্ত ফল করা এই ব্রিটিশ অভিনেত্রী হলিউডের দেশে উড়ে এসেছিলেন ক্যারিয়ার গোছাতে নয়, পড়াশোনা করতেই। অবশেষে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন হলো এমার।
গত ২৫ মে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুই হাজার শিক্ষার্থীকে ব্যাচেলর ডিগ্রির সনদ দেওয়া হয়। এমাও ছিলেন এঁদের মধ্যে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন এই ২৪ বছর বয়সী। এপি।