‘ব্যাচেলর’ ছবির ধারাবাহিক গল্প ‘আই হেইট মাই মাদার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাচেলর ছবির জেরিনের কথা মনে আছে?জেরিনকে ভালোবাসতেন মারজুক রাসেল। হঠাৎ জেরিনের বিয়ে হয়। জেরিনকে ভুলতে পারেননি মারজুক। তাঁর বাসার ফোন নম্বর জোগাড় করেন। ফোনে যোগাযোগও করেছিলেন। কিন্তু এরপর আর কিছু ব্যাচেলর ছবিতে দেখাননি পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বললেন, ‘ব্যাচেলর ছবির পাঁচটি চরিত্র নিয়ে আমরা কাজ করব। এবারের চরিত্র মারজুক রাসেল।’ এই ভিডিও-ছবিতে জেরিনকে একটি বাস্তব চরিত্র হিসেবে দেখানো হয়েছে। ব্যাচেলর ছবিটি মুক্তি পাওয়ার পর বাস্তবে জেরিনের জীবনে কী কী প্রতিক্রিয়া আসতে পারে—তারই এক কল্পিত গল্প আই হেইট মাই মাদার।মোস্তফা সরয়ার ফারুকীর ভাবনা থেকে ভিডিও-ছবিটি পরিচালনা করছেন ফারুকীর ছোট ভাই কিবরিয়া ফারুকী। ঈদের পরদিন সন্ধ্যায় চ্যানেল আইয়ে দেখানো হবে ভিডিও-ছবিটি।আই হেইট মাই মাদার ভিডিও-ছবিতে জেরিনের ছেলের চরিত্রে অভিনয় করছে কল্প। সঙ্গে আছে যথারীতি মারজুক রাসেল। ব্যাচেলর ছবিতে জেরিন চরিত্রে অভিনয় করেছিলেন সুমাইয়া শিমু। ভিডিও-ছবিতে জেরিনের চরিত্রে কে অভিনয় করছেন? পরিচালক কিবরিয়া বললেন, ‘এটি এখনো চূড়ান্ত হয়নি। এই চরিত্রের জন্য একটি নতুন মুখ খুঁজছি। তবে কল্প ও মারজুক রাসেলের অংশের শুটিং প্রায় শেষ।’