'ব্রাজিলের ছন্দময় খেলার ভক্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসিন রওশন
হাসিন রওশন

হাসিন রওশন। ভিট–চ্যানেল আই টপ মডেল প্রথম আসরের চ্যাম্পিয়ন। নিয়মিত নাটকে অভিনয় করছেন এখন। আজ রাতে মাছরাঙা টিভিতে নারী এবং দেশ টিভিতে সোনালি মেঘের ভেলা ধারাবাহিক নাটক দুটি প্রচারিত হবে। দুটি নাটকেই অভিনয় করেছেন হাসিন। কথা হলো তাঁর সঙ্গে
কী করছেন?
বাসায় আছি। আজ (সোমবার) উত্তরায় নাটকের শুটিং করার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে স্থগিত করা হয়েছে।
ঈদের নাটক নাকি?
পরিচালক বলেছেন ঈদে প্রচারের জন্যই নাটকটি বানাচ্ছেন। ভালোবাসা নিরন্তর নামের নাটকটিতে অভিনয় করব সংগীতশিল্পী আগুনের বিপরীতে। আগুন ভাইয়ের গান ছোটবেলা থেকেই শুনতাম। তাঁর টুকটাক অভিনয়ও দেখেছি। এবার তাঁর সহশিল্পী হয়ে অভিনয় করছি। ভাবতেই ভালো লাগছে।
ঈদের আর কী কী নাটক করলেন?
এবার ঈদের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। নাটকগুলো হচ্ছে সকল দুয়ার খোলা, টাপুরটুপুর অপেরা, বইশ্যা চোরের বউ, ফ্রেন্ডস ফরএভার, ইজ ইকুয়েল টু জিরো, নিউটনের তৃতীয় সূত্র । এই নাটকগুলোতে আমার সহশিল্পীরা হলেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নিলয় ও শতাব্দী ওয়াদুদ।
আজ তো নারী এবং সোনালি মেঘের ভেলা নাটক দুটি দেখানো হবে...
নারী নাটকে আমি সমাজের যেকোনো অন্যায় আর অনিয়মের বিরুদ্ধে সোচ্চার। এই নাটকটিতে অভিনয় করতে গিয়ে সুমাইয়া শিমুর কাছ থেকে অনেক কিছুই শিখেছি। সোনালি মেঘের ভেলা নাটকটিতে আমি একজন সুপারস্টার।
এস এ টিভিতে তো আপনার অভিনীত কালার নাটকটিও দেখানো হচ্ছে...
কালার নাটকটি প্রচারের পর থেকে দর্শক প্রতিক্রিয়া পাচ্ছি দারুণ।
বিশ্বকাপ ফুটবল চলছে। আপনার প্রিয় দল কোনটি...
অবশ্যই ব্রাজিল। ব্রাজিলের ছন্দময় খেলার দারুণ ভক্ত আমি।
বিনোদন প্রতিবেদক