‘ব্রুনি-জ্যাগার’ প্রেম ফাঁস করলেন অ্যান্ডারসন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোলিং স্টোনস তারকা মিক জ্যাগারকে নিয়ে লেখা নতুন বই ‘ইন মিক: দ্য ওয়াইল্ড লাইফ অ্যান্ড ম্যাড জিনিয়াস অব জ্যাগার’-এ প্রকাশিত হয়েছে কার্লা ব্রুনির সঙ্গে মিক জ্যাগারের প্রেমের অজানা নানা তথ্য।বইটি লিখেছেন প্রখ্যাত মার্কিন লেখক ও সাংবাদিক ক্রিস্টোফার অ্যান্ডারসন। বইটিতে তিনি ক্লুনি এবং জ্যাগারের প্রেমের খুঁটিনাটি নানান তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হলের সঙ্গে জ্যাগারের নয় বছরের দাম্পত্যের অবসানের পেছনে ব্রুনিকেই দায়ী করেছেন ক্রিস্টোফার। এক খবরে এমনটিই জানিয়েছে ডেইলিমেইল।১৯৯০ সালে রোলিং স্টোনসের ‘আরবান জাঙ্গল’ সফরের সময় প্রথম জ্যাগারের নজরে আসেন ব্রুনি। সে সময় আরেক রকস্টার এরিক ক্ল্যাপটনের সঙ্গে চুটিয়ে অভিসার চালাচ্ছিলেন ব্রুনি। পরিচয়ের কিছুদিনের মাথায় জ্যাগার-ব্রুনির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯২ সালের জানুয়ারিতে জ্যাগারের তত্কালীন স্ত্রী জেরি হল তাঁদের মেয়ে জর্জিয়ার জন্ম দেন। এর একদিন পরই ব্রুনিকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডে যান জ্যাগার। তাঁরা সেখানে কোনো রকম রাখ-ঢাক ছাড়াই প্রকাশ্যে ঘুরে বেড়িয়েছেন। তাঁরা থাইল্যান্ডের ফুকেটে অবস্থিত একটি ভিলায় উঠেছিলেন বলেও দাবি করা হয়েছে জ্যাগারকে নিয়ে লেখা নতুন বইটিতে।বিষয়টি আঁচ করতে পেরে যুক্তরাজ্য থেকে থাইল্যান্ডে জ্যাগারের সঙ্গে ফোনে যোগাযোগ করেন জেরি। তিনি জ্যাগারের কাছে জানতে চান, ‘থাইল্যান্ডে তোমার সঙ্গে আর কে আছে? তুমি কি কার্লা ব্রুনির সঙ্গে সময় কাটাচ্ছ?’ ব্রুনির সঙ্গে সময় কাটানোর কথা বেমালুম অস্বীকার করে বসেন জ্যাগার। কিন্তু পরে জ্যাগারকে লেখা ব্রুনির একটি বার্তা উদ্ধার করেন জেরি। সেখানে লেখা ছিল, ‘আমি চিরকাল তোমার হূদয়ের ঈশ্বরী হয়েই থাকব।’বইটিতে ব্রুনির স্বামী ও ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী নিকোলাস সারকোজি সম্পর্কেও চমকপ্রদ তথ্য প্রকাশ করা হয়েছে। ক্রিস্টোফার লিখেছেন, ‘একটি অ্যাপার্টমেন্ট খুবই পছন্দ করেছিলেন সারকোজি। ব্রুনিকে সঙ্গে নিয়ে সেটা কেনার প্রস্তুতিও শুরু করে দিয়েছিলেন। কিন্তু যখনই সারকোজি জানতে পারলেন ওই অ্যাপার্টমেন্ট ভবনে একটি ফ্ল্যাট রয়েছে মিক জ্যাগারের নামে, তখনই পিঠটান দিলেন।’