'ব্র্যাক মেঘে ঢাকা তারা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে রিয়েলিটি শো ‘ব্র্যাক মেঘে ঢাকা তারা’র আজ গ্র্যান্ড ফিনালে। প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা সাতটা ৪০ মিনিটে। অনুষ্ঠানে প্রতিযোগীদের পাশাপাশি নাচ ও গান করবেন তিন বিচারক শামীম আরা নীপা, শুভ্র দেব ও মেহের আফরোজ শাওন। আরও থাকছে ‘মীরাক্কেল’-এর রনি, জামিল ও সজলের পরিবেশনা। অনুষ্ঠানটি গ্রন্থনা ও পরিচালনা করেছেন কবির বকুল। উপস্থাপনা করেছেন নাবিলা।