'বয়ন বয়ান' নিয়ে আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিলারা বেগম জলির শিল্প প্রদর্শনী নিয়ে গতকাল ছিল এক আলোচনা অনুষ্ঠান। সন্ধ্যা ছয়টায় গুলশানের বেঙ্গল আর্ট লাউঞ্জে বিষয়টি নিয়ে আলোচনা করেন কবি ও প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ। এখানেই ‘বয়ন বয়ান’ শিরোনামে জলির প্রদর্শনী চলছে।
সাজ্জাদ শরিফ বলেন, দুর্ঘটনায় নিহতদের বিমূর্ত সংখ্যা থেকে মানুষগুলোকে উদ্ধার করেছেন জলি। বাস্তবতা ও শিল্পের সম্পর্ক কেমন হতে পারে, তার একটি নজিরও তুলে ধরেছেন। আলোচনা শেষে দর্শক-শ্রোতাদের প্রশ্নের উত্তর দেন সাজ্জাদ শরিফ ও শিল্পী দিলারা বেগম জলি। বিচিত্র প্রশ্নোত্তরে প্রাণবন্ত হয়ে ওঠে প্রদর্শনীস্থল। এদিন এ অনুষ্ঠানে শিল্পী, বুদ্ধিজীবী ও শিল্পপ্রেমীদের ছিল সক্রিয় অংশগ্রহণ। জলির চিত্র প্রদর্শনী চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত।