‘ভণ্ড’র পর ‘চেহারা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভণ্ড ছবিটি ব্যবসাসফল হওয়ার পর পরিচালক শহিদুল ইসলাম খোকন এর সিক্যুয়াল তৈরির পরিকল্পনা করেছেন। এবার তিনি তা তৈরি করেছেন। নাম চেহারা। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ১৮ জুন।খোকন বললেন, ‘ভণ্ড ছবির গল্পে আমি দেখাতে চেয়েছি, মানুষের ভণ্ডামির কোনো সীমা নেই। আর চেহারা ছবিতে বলা হয়েছে, অন্যের সমালোচনা করার আগে নিজের সমালোচনা করুন। খোলা চোখে যে চেহারা ভালো লাগে, তা ঠিক নয়।’খোকন জানালেন, ভণ্ড ছবির দুই শিল্পী এ টি এম শামসুজ্জামান ও হুমায়ুন ফরীদি অভিনয় করেছেন চেহারা ছবিতে। তবে এবার তাঁদের পদোন্নতি হয়েছে। ভণ্ড ছবিতে এ টি এম শামসুজ্জামান ছিলেন মুরগিচোর আর হুমায়ুন ফরীদি সিঁদেলচোর। এবার প্রথমজন অভিনয় করেছেন গরুচোরের চরিত্রে আর দ্বিতীয়জন সেরা বাটপাড়।চেহারা ছবিতে নায়কের চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান।