বালাম। শিগগিরই মুক্তি পাচ্ছে এই সংগীতশিল্পীর নতুন অ্যালবাম। আজ গাইবেন এনটিভিতে ‘মিউজিক ইউফোনি’ অনুষ্ঠানে।মিউজিক ইউফোনিতে যে গানগুলো করব ভাবছি...নিজের জনপ্রিয় গানগুলোই করব। খুব বেশি সময় তো পাব না। এখন পর্যন্ত আমার যে তিনটি অ্যালবাম বেরিয়েছে, সবগুলো থেকেই কোনো না কোনো গান করব। যে অ্যালবাম প্রকাশের অপেক্ষায় আছে...অ্যালবাম প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। শিগগিরই মুক্তি পাবে। আপাতত নামটা জানিয়ে দিচ্ছি, ভুবন।নতুন অ্যালবামের চমক...নতুন অ্যালবামে ভিন্ন কিছু করতে চেষ্টা করেছি। রক, ফিউশন, মেলোডি—সবই থাকছে। কিছু গান আমি লিখেছি আর জাহিদ পিন্টুর লেখা গান আছে। মোট ১০টি গান। একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন একজন নারী কণ্ঠশিল্পী। তাঁর নামটা চমক হিসেবেই রাখতে চাই।যে শিল্পীর কণ্ঠস্বর মুগ্ধ করে...সেভাবে একজন শিল্পীর নাম বলা কঠিন। অনেকের গানই ভালো লাগে।ছোটবেলার নায়ক...সিক্স মিলিয়ন ডলার ম্যান আর টারজান—এ দুটি চলচ্চিত্রের খুব ভক্ত ছিলাম। টিভিতে দেখালে যেখানেই থাকি না কেন, ছুটে যেতাম।মঞ্চে প্রথম গান...নারায়ণগঞ্জের পাঠাগারে একটা অনুষ্ঠান হয়েছিল। আমি আর আমার ভাই বাপ্পী একসঙ্গে গান করেছিলাম।প্রিয় কভার...‘ইয়েস্টারডে, নাথিং গনা চেঞ্জ মাই লাভ ফর ইউ...’১০ বছর পর নিজেকে যে অবস্থানে দেখতে চাই...ভবিষ্যৎ নিয়ে তো খুব বেশি ভাবি না। তবে সাধারণ মানুষের জন্য একটা কিছু করতে চাই।মন ভালো করে দেওয়া গান...আমার গুনগুন করতে বেশি ভালো লাগে। নিজের গান, অন্যের গান কিংবা হয়তো নতুন কোনো সুর!