‘ভাগ মিলখা ভাগ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের চণ্ডীগড়ের প্রত্যন্ত এক গ্রামে বেড়ে উঠেছেন মিলখা সিং। একদিন বিশ্বে পরিচিত হন অ্যাথলেট হিসেবে। সবার কাছে তিনি ‘ফ্লাইং মিলখা’। মিলখা সিংয়ের জীবন নিয়ে রাকেশ ওমপ্রকাশ মেহরা তৈরি করছেন চলচ্চিত্র ভাগ মিলখা ভাগ।মেহরা বললেন, ‘এটা কোনো ট্রফি জেতা বা বিশেষ কোনো খেলার গল্প নয়। বরং এতে তুলে ধরা হবে মিলখা সিংয়ের ভেতরের আগুন।’নিজের অনুভূতি জানাতে গিয়ে মিলখা সিং বললেন, ‘এর আগে অনেকেই আমার জীবন নিয়ে ছবি করতে চেয়েছেন। আমি রাজি হইনি। তবে এবার আমার ছেলের অনুরোধ আর ফেলতে পারলাম না। ও রাকেশের রং দে বাসন্তী দেখেছে।’পরিচালক জানালেন, ভারত ছাড়াও এ ছবির শুটিং হবে জাপান, পাকিস্তান এবং ইউরোপের বিভিন্ন দেশে। ওয়েবসাইট।