প্রাণ। মঞ্চ থেকে টেলিভিশনে যাত্রা। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। পেয়েছেন জনপ্রিয়তা। বাংলাভিশনে আজ প্রচারিত হবে তাঁর অভিনীত ধারাবাহিক নাটক লঙ্গরখানা। প্রাণের মানুষ আছে প্রাণে, আমার প্রাণের মানুষ...আমার প্রাণের মানুষ আমার স্ত্রী শাহনেওয়াজ কাকলী।শাহনেওয়াজ কাকলী ঘরের পরিচালক হিসেবে যেমন...ঘরের পরিচালক হিসেবেও খুব ভালো সে। আর নাটক-ছবির পরিচালক হিসেবেও ভালো।যে ধরনের চরিত্রে অভিনয় করতে ভালো লাগে...যে ধরনের চরিত্রে অভিনয় করা হয়নি—এমন চরিত্রে অভিনয় করতে ভালো লাগে। চ্যালেঞ্জ নিতে চাই সব সময়। নতুন নতুন যেকোনো চরিত্রই চ্যালেঞ্জিং।‘লঙ্গরখানা’ নাটকের অভিজ্ঞতা...খুবই মজার অভিজ্ঞতা। ৫৫-৬০ বছর বয়সী একটি চরিত্রে অভিনয় করছি। প্রথম দিকে খুব চিন্তায় ছিলাম, কেমন করব না-করব! তার ওপর আমার সহশিল্পী সুবর্ণা মুস্তাফা। ছোটবেলা থেকেই যাঁর অভিনয় দেখছি, প্রিয় অভিনয়শিল্পীদের তালিকায় তো আছেনই। তো তাঁর সঙ্গে অভিনয় করতে গিয়ে আবিষ্কার করলাম, সত্যিই তিনি অনেক বড় মাপের। নানাভাবে আমাকে সহযোগিতা করেছেন সুবর্ণা আপা। নাটকটি লিখেছেন বদরুল আনাম সৌদ, পরিচালক নরেশ ভূঁইয়া।চিত্রশিল্পী না অভিনয়শিল্পী—যে পরিচয়ে পরিচিত হতে বেশি ভালো লাগে...চেয়েছিলাম বড় মাপের চিত্রশিল্পী হব। কিন্তু ভাগ্যচক্রে হলাম অভিনয়শিল্পী। তাই কখনো কখনো যদি আমাকে কেউ চিত্রশিল্পী হিসেবে পরিচয় করিয়ে দেন, তখন খুব ভালো লাগে। এখন নিয়মিত আঁকা হয় না। গত ২৬ মার্চ রাতে সংসদ ভবনের সামনে ছবি এঁকেছিলাম অনেক দিন পর। খুব ভালো লেগেছিল রং-তুলি-ক্যানভাস পেয়ে।সত্যি সত্যিই যদি ‘রঙের মানুষ’ ধারাবাহিকের দুবলো হয়ে যাই...খুবই ভালো হতো। কারণ, দুবলোর কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা নেই। সারাক্ষণ হাসে। আমরা তো সব সময় হাসতেই চাই। কিন্তু পারিপার্শ্বিক নানা কারণে হাসতে ভুলে যাই।মঞ্চে প্রথম অভিনয়...১৯৯৩ সালে বাগেরহাট শিল্পকলা একাডেমীর মঞ্চে প্রথম অভিনয় করি। নাটকের নাম ছিল একজন রহিমুল্লাহ। তখন সবে এইচএসসি পাস করেছি।আমার একটি গুণ, যা অনেকেই জানেন না...মোটামুটি ভালো রান্না করতে পারি। খেয়ে অনেকেই বলেন—বাহ্, চমৎকার! সবচেয়ে ভালো পারি চাটনি রান্না করতে।সবচেয়ে খুশি হই যখন দেখি...সবচেয়ে খুশি হই স্ত্রীর মুখে হাসি দেখলে।মাহফুজ রহমান