‘ভাগ্য’ ছিল বলেই ডি ক্যাপ্রিও!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেকে তারকা হিসেবে দেখতে পাওয়াটা সৌভাগ্যই বটে! কিন্তু শুধু ভাগ্যে বিশ্বাস করেন কয়জন? অবশ্য হলিউডের অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও বিশ্বাস করেন, ভাগ্যের জোর আছে বলেই তারকাখ্যাতি পেয়েছেন তিনি। সম্প্রতি নিজের সম্পর্কে বলতে গিয়ে ‘ভাগ্যবান’ বলেই নিজেকে সম্বোধন করেছেন ‘টাইটানিক’খ্যাত এ অভিনেতা। এক খবরে জানিয়েছে মিড-ডে।যুক্তরাজ্যের ডেইলি স্টার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাত্কারে লিওনার্দো ডি ক্যাপ্রিও জানিয়েছেন, টাইটানিক চলচ্চিত্রটির জনপ্রিয়তার কারণ তিনি বুঝতে পারেন না। নিজেকে কখনও খ্যাতি সম্পন্ন তারকা মনে হয়নি তাঁর। সব সময় নিজেকে ‘আন্ডারডগ’ মনে করেন তিনি।চলচ্চিত্রের আঙিনায় পা রেখেই এই ভিনি ভিডি ভিসি বা এলাম দেখলাম জয় করলামের মতো জনপ্রিয়তার তুঙ্গে উঠে যাওয়াটাকে লটারি জেতার ঘটনার মতোই মনে হয় ৩৮ বছর বয়সী এ অভিনেতার।