'ভালোবাসা দিবসের পাঁচফোড়ন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভালোবাসা দিবসের পাঁচফোড়ন’ সাজানো হয়েছে ভালোবাসা দিবসে এক দম্পতির সংসারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এসব ঘটনার ফাঁকে ফাঁকেই আসতে থাকে নানা কিছু। এখানে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম ও রুনা খান। গান থাকছে দুটি। একটি গানের সঙ্গে অভিনয় করেছেন ইমন ও কুসুম শিকদার আর আরেকটি গান গেয়েছেন পূজা ও প্রতীক হাসান। থাকছে ভালোবাসার ওপর রসাত্মক ও অনুসন্ধানী প্রতিবেদন। ভালোবাসায় ছাতার গুরুত্ব আর পশু-প্রেমের ওপর রয়েছে দুটি প্রতিবেদন। রয়েছে ডজন খানেক মজার নাট্যাংশ। ‘ভালোবাসা দিবসের পাঁচফোড়ন’ প্রচারিত হবে এটিএন বাংলায় রাত আটটা ৫০ মিনিটে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।