‘ভালোবাসার বাড়ি’টি বিক্রি করে দিলেন প্যাটিনসন!
শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের লস ফেলিজের বাড়িটি বিক্রি করে দিলেন প্যাটিনসন। হলিউডের এই তারকা অনেক স্বপ্ন দেখেছিলেন বাড়িটি নিয়ে। ভেবেছিলেন ক্রিস্টেন স্টুয়ার্টের সঙ্গে এ বাড়িতেই একসঙ্গে স্বপ্নের জীবন শুরু করবেন! কিন্তু বিধি বাম! ক্রিস্টেনের হঠকারিতার জন্য সম্প্রতি সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে।যে বাড়িতে একসঙ্গে প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট থাকতেন, চার সপ্তাহ আগে সেখান থেকে চলে আসেন প্যাটিনসন। স্টার ম্যাগাজিন জানিয়েছে, ৫ দশমিক ৮ মিলিয়ন ডলারে এ বাড়িটি বিক্রি করে দিয়েছেন প্যাটিনসন। প্যাটিনসনের এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, লস অ্যাঞ্জেলসের এ বাড়িটিতে তাঁদের দুজনেরই অনেক স্মৃতি রয়েছে। শুধু তাই নয়, বাড়িটি বিক্রির সিদ্ধান্ত চূড়ান্ত করতে প্যাটিনসনকে বেশ কষ্ট পেতে হয়েছে।জানা গেছে, ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির পরিচালক রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ক্রিস্টেনের ঘনিষ্ঠতার কারণে প্রচণ্ড আঘাত পেয়েছেন রবার্ট।তবে রুপার্ট স্যান্ডার্সের সঙ্গে ঘনিষ্ঠতাকে সবচেয়ে বড় ভুল স্বীকার করে যেকোনো উপায়ে প্রেমিক প্যাটিনসনকে ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। প্যাটিনসনের কাছে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করে দফায় দফায় প্রেমপত্র আর আবেগি সব খুদেবার্তাও পাঠিয়েছেন ক্রিস্টেন। কিন্তু এখনো পর্যন্ত আশানুরূপ কোনো ফল মেলেনি এর।