‘ভালোবাসার রঙ’ নিয়ে আসছেন বাপ্পি-মাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাসহ সারা দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আগামী ৫ অক্টোবর মুক্তি পাচ্ছে বাপ্পি ও মাহী জুটির প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শাহীন-সুমন।প্রথম আলো ডটকমকে চলচ্চিত্রটির মুখ্য অভিনয়শিল্পী মাহী বলেন, ‘এটি পুরোপুরি একটি মিষ্টি প্রেমের ছবি। ছবিটির গল্প অসাধারণ। আর গানগুলো তো একেবারেই অন্যরকম হয়েছে। এটি যেহেতু আমার প্রথম ছবি, তাই প্রত্যাশার জায়গাটা অনেক বেশি। আমি শুধু বলব, সবাই যেন প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখেন।’ বাপ্পি ও মাহী ছাড়া চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, অমিত হাসান, মিজু আহমেদ, লাক্স তারকাখ্যাত বিপাশা প্রমুখ।‘ভালোবাসার রঙ’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন আগুন, মিলা, সায়মন, ন্যান্সি, কনা, কিশোর ও রন্টি। সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন ও ইমন সাহা।