‘ভুল যদি হয়’ ছবিতে গাইলেন শাকিলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘ভুল যদি হয়’ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন শাকিলা জাফর। অনেকদিন পর চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দিতে পেরে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি। প্রথম আলো ডটকমকে শাকিলা বলেন, ‘অনেক চমত্কার কথা ও সুরের একটি গান করলাম। মনে হলো, অনেকদিন পর কোনো গান গেয়ে নিজে তৃপ্ত হলাম।’শাকিলা জাফর জানিয়েছেন, একজন সংগীতশিল্পীকে অনেক গানই করতে হয়। সব গানই যে নিজের মনের মতো হয় তা নয়, তবে চাষী ভাইয়ের ‘ভুল যদি হয়’ ছবির গানটিতে কণ্ঠ দিয়ে মনে হয়েছে মনের মতো একটি গান করলাম। চাষী নজরুল ইসলামের দেবদাস ছবিতেও একটি গান করেছিলাম আমি।’এ প্রসঙ্গে পরিচালক চাষী নজরুল ইসলাম বলেন, ‘ভুল যদি হয় ছবিতে শাকিলা জাফরের এ গানটিতে ঠোঁট মিলিয়েছেন ইমন ও নবাগত দোলা। এরমধ্যে গানটির দৃশ্য ধারণের কাজও শেষ হয়ে গেছে।’‘আমার জন্য তোমার দু চোখ, স্বপ্ন দেখার আয়না’ গানটির কথা লিখেছেন কবির বকুল আর সুর করেছেন মান্নান মোহাম্মদ। ভুল যদি হয় ছবিতে মোট গান থাকবে পাঁচটি। এরমধ্যে তিনটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।