‘ভোগ’ নিয়ে ম্যাডোনার ভোগান্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপ কুইন ম্যাডোনার তুমুল জনপ্রিয়তা পাওয়া গান ‘ভোগ’ প্রকাশিত হয়েছিল ১৯৯০ সালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার-ভিত্তিক রেকর্ড কোম্পানি ভিএমজি স্যালসোল তাদের নিজস্ব ব্যান্ড দল স্যালসোল অর্কেস্ট্রার ‘লাভ ব্রেক’ গানটির কিছু অংশ চুরি করে ‘ভোগ’ গানে ব্যবহারের অভিযোগে মামলা করেছে।মামলার অভিযোগে বলা হয়েছে, ১৯৭৭ সালে প্রকাশিত হয়েছিল ‘লাভ ব্রেক’ গানটি। পরবর্তী সময়ে গানটির রিমিক্স করার দায়িত্ব দেওয়া হয় সংগীত প্রযোজক শেপ পেটিবোনকে। পরে তিনি ম্যাডোনার ‘ভোগ’ গানের সংগীত প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেন।মূলত পেটিবোনই ‘লাভ ব্রেক’ গানের কিছু অংশ ‘ভোগ’ গানে ব্যবহারের ব্যবস্থা করে দিয়েছিলেন। যন্ত্রের কৌশলে ‘লাভ ব্রেক’ গানের ওই অংশের পরিবর্তন আনায় সূক্ষ্ম চুরির বিষয়টি কেউ ধরতে পারেনি। জানিয়েছে ‘রোলিংস্টোনস’ ম্যাগাজিন। এদিকে ভিএমজি স্যালসোল দাবি করেছে, ২০১১ সালের আগ পর্যন্ত সূক্ষ্ম এই চুরি ধরার মতো প্রযুক্তি আবিষ্কার না হওয়ায় এত দিন কোনো ব্যবস্থা নেওয়া যায়নি। তবে এখন প্রযুক্তিটি ব্যবহার করে অনায়াসেই চুরির বিষয়টিকে চিহ্নিত করা যাবে।