'ভয়ংকর সুন্দর' প্রচারে আরটিভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের একটি দৃশ্য
‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রের একটি দৃশ্য

আগামী বছরের ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পাচ্ছে অনিমেষ আইচের দ্বিতীয় চলচ্চিত্র ‘ভয়ংকর সুন্দর’। ছবিটি মুক্তির আগে প্রচার সহযোগী হিসেবে যুক্ত হলো বেসরকারি টিভি চ্যানেল আরটিভি। প্রচারের পাশাপাশি আরটিভি ছবিটির টেলিভিশন স্বত্বও গ্রহণ করেছে।
২ নভেম্বর বিকেলে আরটিভি অফিসে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক অনিমেষ আইচ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব প্রমুখ।
উল্লেখ্য, ‘ভয়ংকর সুন্দর’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে মতি নন্দীর ছোট গল্প ‘জলের ঘূর্ণি ও বক বক শব্দ’ অবলম্বনে। এতে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত ও বাংলাদেশের অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। এ ছাড়া আরও আছেন সৈয়দ হাসান ইমাম, লুত্ফর রহমান জর্জ, ফারহানা মিঠু, ফারুক আহমেদ, সমাপ্তি মাসুক, দিহান, অ্যালেন শুভ্র প্রমুখ।