'মন ফিরে চল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজে ‘মন ফিরে চল’ শীর্ষক চিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা ।  প্রথম আলো
আলিয়ঁস ফ্রঁসেজে ‘মন ফিরে চল’ শীর্ষক চিত্র প্রদর্শনী দেখছেন দর্শকেরা । প্রথম আলো

ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘মন ফিরে চল’ শীর্ষক নাসিমা খানমের পঞ্চম একক চিত্র প্রদর্শনী। প্রায় ৩২টি ছাপচিত্র নিয়ে প্রদর্শনীটি আয়োজিত হতে যাচ্ছে।
শিল্পী এবারের ছাপচিত্রের মাধ্যমে প্রতিফলিত করেছেন সেই সময়কে, যখন মানুষ ও প্রকৃতি পরস্পরের পরিপূরক হয়ে একটি ছন্দময় গতিতে পাশাপাশি অবস্থান করত। নাসিমা খানমের জন্ম ১৯৬৩ সালের ৩১ জানুয়ারি। তিনি ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বিএফএ ডিগ্রি অর্জন করেন। পরে স্কুল অব ভিজুয়াল আর্ট, নিউইয়র্ক থেকে বেসিক ড্রয়িং ফর দ্য মিডিয়া নিয়ে শিক্ষা গ্রহণ করেন। প্রদর্শনী চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।