‘মনের মানুষ’ এখন বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌতম ঘোষের মনের মানুষ ছবির শুটিং ইউনিট এখন বাংলাদেশে এসেছে। যৌথ প্রযোজনার এ ছবির প্রথম অংশের কাজ হয়েছে ভারতে। ৫ জানুয়ারি থেকে বাংলাদেশে শুটিং হবে। এরই মধ্যে ছবির নির্মাতা গৌতম ঘোষ ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি শুটিংয়ের জন্য লোকেশন চূড়ান্ত করেছেন। ৫ জানুয়ারি দেশে আসবেন ওপার বাংলার অভিনেতা প্রসেনজিত্। ১৩ জানুয়ারি পর্যন্ত শুটিং চলবে এখানে। এরপর আবার কাজ হবে ভারতে।সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘মনের মানুষ’ উপন্যাস অবলম্বনে লালনের দর্শন নিয়ে ছবিটি তৈরি হচ্ছে। ছবিতে লালনের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিত্। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী প্রমুখ।গত ৯ ডিসেম্বর ভারতের শিলিগুড়িতে ছবির শুটিং শুরু হয়। এরপর ছবির কাজ হয়েছে কলকাতায়।