‘মনের মানুষ’ ছবির অডিও সিডি এখন বাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার ছবি মনের মানুষ মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর। এর আগে বাজারে এসেছে ছবিটির গানের অডিও সিডি। লালনের গান, সংলাপ ও টাইটেল মিউজিক নিয়ে অডিও সিডিটি প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন গৌতম ঘোষ। যন্ত্রসংগীত পরিচালনা করেছেন তপন কুমার দে। গানের কথাগুলো হচ্ছে—লালন ফকিরের সংলাপ, আর আমারে মারিসনে, জলের ওপর পানি, যেখানে সাঁইয়ের বারামখানা, আমার মাত্তর দুইখানা চাকা, এলাহি আলমীন গো আল্লা, অনেক ভাগ্যের ফলে, ফকিরি করবি ক্ষ্যাপা, করি কেমনে সহজ শুদ্ধ প্রেম সাধন, ডুবে দ্যাখ দেখি মন, খাঁচার ভেতর অচিন পাখি, সময় গেলে সাধন হবে না, খেয়েছি বেজেতে কচু, পাখি কখন জানি উড়ে যায়, আকাশটা কাঁপছিলো ক্যান, ধন্য ধন্য বলি তারে, অজান খবর না জানিলে, সপ্ততালা ভেদ করিলে এবং মিলন হবে কত দিনে। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সুরঞ্জিত বর্মণ, কালিকা প্রসাদ, ফরিদা পারভীন, লতিফ শাহ, উপালী চট্টোপাধ্যায়, গোলাম ফকির, এনাক্ষি ভট্টাচার্য, রাজু দাস, অন্তরা চৌধুরী, পল্লব ঘোষ, চন্দনা মজুমদার ও রাজীব দাস। লালনের সংলাপগুলো বলেছেন প্রসেনজিত্।সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে মনের মানুষ ছবির চিত্রনাট্য, চিত্রগ্রহণ, সংগীত পরিচালনা, সম্পাদনা ও পরিচালনা করেছেন গৌতম ঘোষ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লি., আশীর্বাদ চলচ্চিত্র ও রোজ বেলি ফিল্মস। ছবিতে লালনের নাম ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত্। এ ছাড়া আরও অভিনয় করেছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, পাওলি দাম, সৈয়দ হাসান ইমাম, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, রোকেয়া প্রাচী প্রমুখ।