‘মনের মানুষ’ ছবির তিন শীর্ষ ব্যক্তিত্বকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মনের মানুষ ছবির কাহিনিকার সুনীল গঙ্গোপাধ্যায়, পরিচালক গৌতম ঘোষ এবং ‘লালন শাহ’ চরিত্রে রূপদানকারী প্রসেনজিৎকে সংবর্ধনা জানানো হলো। সম্প্রতি কলকাতার একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)। জানা গেছে, সম্প্রতি গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা ছবির’ সম্মান পাওয়ায় ছবির তিন শীর্ষ ব্যক্তিত্বকে সিআইআই এই সংবর্ধনা জানিয়েছে। সংবর্ধনা পাওয়া ব্যক্তিত্বদের হাতে রৌপ্য পদক ও উত্তরীয় তুলে দেন রঞ্জিত মল্লিক, সন্দ্বীপ রায়, উষা উত্থুপ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআইআইয়ের সাবেক চেয়ারম্যান সঞ্জয় বুধিয়া, ছবির অন্যতম প্রযোজক গৌতম কুন্ডুসহ টালিউডের একঝাঁক তারকা।যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৪ ডিসেম্বর।