‘মনের মানুষ’ ছবির প্রচারণা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৌতম ঘোষ পরিচালিত মনের মানুষ ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পাচ্ছে ৩ ডিসেম্বর। কিন্তু আজ বৃহস্পতিবার থেকেই যৌথ প্রযোজনার ছবিটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। এ উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের সমাধি প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই প্রচারণায় অংশ নিতে গতকাল বুধবার ঢাকায় এসেছেন গৌতম ঘোষ।ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম এবং ভারতের আশীর্বাদ চলচ্চিত্র। ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বললেন, ‘ছবির গল্পটি ফকির লালন শাহকে নিয়ে, তাই তাঁর সমাধিপ্রাঙ্গণ থেকেই প্রচারণাটা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। প্রচারণার অংশ হিসেবে পুরো মাস আখড়ার শিল্পীদের নিয়ে দেশের বিভিন্ন জেলায় লালনের গানের আয়োজন করব।’আজকের অনুষ্ঠানে আখড়ার প্রবীণ শিল্পী আবদুল করিম শাহকে সংবর্ধনা দেওয়া হবে। পুরো অনুষ্ঠানটি চ্যানেল আইতে আজ বিকেল সাড়ে তিনটা থেকে সরাসরি দেখানো হবে।