‘মনের মানুষ’ ছবির শেষ পর্যায়ের কাজ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিতব্য মনের মানুষ ছবির শুটিং এখন প্রায় শেষ পর্যায়ে। বাংলাদেশের পক্ষে ছবিটি প্রযোজনা করছেন ইমপ্রেস টেলিফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। তিনি জানান, ছবির নির্মাতা গৌতম ঘোষ শেষ শুটিংটুকু করার জন্য এখন শান্তিনিকেতনের বোলপুরে অবস্থান করছেন। তিনি বলেন, ‘ছবির এই অংশের শুটিংয়ে অংশ নিচ্ছেন বাংলাদেশের চম্পা। কাজ শেষ করে চম্পা মার্চ মাসের মাঝামাঝি সময়ে দেশে ফিরবেন।’ছবিটির মুক্তি দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বছরই মনের মানুষ প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে। অবশ্যই উত্সবমুখর একটি দিনে আমরা ছবিটি দর্শকের কাছে নিয়ে আসতে চাই।’মনের মানুষ ছবির বিভিন্ন দৃশ্যে অভিনয় করছেন প্রসেনজিত্, চম্পা, পাওলি ধাম, তাথৈ, রাইসুল ইসলাম আসাদ, চঞ্চল চৌধুরী, সৈয়দ হাসান ইমামসহ আরও অনেকে।