‘মনের মানুষ’ দেখে মুগ্ধ মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফকির লালন শাহকে নিয়ে গৌতম ঘোষের তৈরি মনের মানুষ ছবিটি দেখে দারুণ মুগ্ধ ভারতের তৃণমূল কংগ্রেস নেত্রী ও রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ‘দারুণ ছবি! চমৎকার অভিনয়। ফটোগ্রাফিও অসাধারণ।’মনের মানুষ এবার গোয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ছবির সম্মান পেয়েছে। ছবিতে লালন ফকিরের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ।এই পুরস্কার পাওয়ার পর সম্প্রতি তিনি মমতার সঙ্গে দেখা করে মনের মানুষ দেখার জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে মঙ্গলবার ছবিটি দেখেন মমতা।কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে ছবিটির এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় গত মঙ্গলবার সন্ধ্যায়। এখানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক গৌতম ঘোষ, প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, হারাধন গঙ্গোপাধ্যায়, রঞ্জিত মলিক, সন্ধ্যা রায়, কোয়েল মল্লিকসহ টালিউড তারাকারা। আরও ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সি এম জাটুয়া, কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা পার্থ চট্টোপাধ্যায়সহ কলকাতার বিশিষ্টজনেরা।বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে মনের মানুষ ছবিটি।