‘মরিচ খেয়ে শট দিয়েছি!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিশা। নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। ছোট পর্দার জনপ্রিয় মুখ। কাজ করছেন বড় পর্দায়ও। তাঁর অভিনীত সংসার সুখের হয় বেদনার গুণে নাটকটি দেখা যাবে এটিএন বাংলায়।এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে ‘সংসার সুখের হয় বেদনার গুণে’...নাটকে আমার চরিত্রের নাম বেদনা। অনেক দিন আগে শুটিং করেছি, গল্পটি সেভাবে মনে নেই। যত দূর মনে পড়ে, একটি সংসার কীভাবে মেয়েদের গুণে সুন্দর হয়ে ওঠে—এই নিয়ে নাটকের গল্প।তিশার গুণে যে সংসার সুখের হলো...সে সংসারের খবর ভালো। আমার একার গুণে সুখের হয়েছে বললে ভুল বলা হবে। এক হাতে তো তালি বাজে না। দুজনের গুণেই আমরা সুখে আছি।‘টেলিভিশন’ ছবিতে কানে ধরে ওঠবসের পেছনের গল্প...টেলিভিশন-এর একটি দৃশ্যে আমাকে অনেকবার কানে ধরে ওঠবস করতে হয়েছে। এতগুলো মানুষের সামনে কানে ধরে ওঠবস করাটা আসলেই কঠিন ছিল। তার ওপর চারবার শট দিতে হয়েছে। এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম, রাগ আর কান্নাটা আসছিল না। শেষে মরিচ খেয়ে শট দিয়েছি!‘টেলিভিশনের’ পর...এখনো নতুন কোনো চলচ্চিত্র নিয়ে কথা হয়নি।অভিনয়ের সময় সবচেয়ে বিব্রতকর পরিস্থিতি...৪২০ নাটকে মোশাররফ ভাইকে স্যান্ডেল দিয়ে মারতে হয়েছিল। ওটা ছিল সবচেয়ে বিব্রতকর। অভিনয় করতে গিয়ে নিজের ওপর কোনো কষ্ট নেওয়া যায়; কিন্তু অন্য কাউকে মারা... খুবই কঠিন!চলচ্চিত্রের প্রিয় গান...‘দ্বিধা’।আমার সবচেয়ে বড় সমালোচক...আমার মা, স্বামী আর বোন।মোস্তফা সরয়ার ফারুকী আমার যে গুণে মুগ্ধ...এটা তো জানি না, ওকে জিজ্ঞেস করতে হবে!মো. সাইফুল্লাহ