‘মল্লিকাদি’ তিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদা পারভীনের জনপ্রিয় গান ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’ অবলম্বনে এবার নাটক তৈরি হচ্ছে। আশরাফুল আলমের এই নাটকে ‘মল্লিকাদি’র চরিত্রে অভিনয় করছেন তিশা। তিশা জানান, বিক্রমপুরে নাটকটির কাজ করেছেন তাঁরা।বললেন, ‘গানটি আগে থেকেই শোনা ছিল। এর মধ্যে একটি গল্প লুকিয়ে আছে। সেই গল্পের ভাবনা নিয়ে নাটকটি তৈরি হয়েছে। এর আগে “বেণীমাধব” কবিতা নিয়েও নাটক হয়েছিল। সেটিতেও আমি অভিনয় করেছিলাম। আসলে এ ধরনের চরিত্রে অভিনয়ের অনেক সুযোগ থাকে। আর আমি তা উপভোগ করি।’তিনি আরও জানান, নাটকের গল্পে মল্লিকাদি হিন্দু। ভালোবাসতেন এক মুসলিম ছেলেকে। ১৯৪৭ সালের দেশভাগের পর মল্লিকাদি ভারতে চলে যান। তাঁর একজন বন্ধু ছিল। অনেক বছর পর সেই ছেলেটি গ্রামে এসেছে। সে মল্লিকাদির স্মৃতিজড়ানো বিভিন্ন স্থানে যাচ্ছে, আর তার মনে পড়ছে সেই ছেলেবেলার কথা। নাটকে আরও অভিনয় করেছেন সজল ও রওনক হাসান।