‘মহাকাল’ আসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যান্ড ‘মহাকাল’-এর যাত্রা শুরু হয় ২০০৩ সালে। প্রতিষ্ঠার এক বছর পর স্বপ্নচূড়া-০১ মিশ্র অ্যালবামে প্রথম গান প্রকাশিত হয় মহাকালের। দুই বছর বিরতির পর অ্যালবামটির সিক্যুয়েল স্বপ্নচূড়া-০৩-এও প্রকাশিত হয় মহাকালের গান। প্রতিষ্ঠার প্রায় আট বছর পর এবারই প্রথম প্রকাশিত হতে যাচ্ছে মহাকালের প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামের সঙ্গে মিল রেখে অ্যালবামের নামও রাখা হয়েছে মহাকাল। অ্যালবামে মোট গান থাকবে ১০টি। এরই মধ্যে আটটি গানের সুর ও সংগীত পরিচালনার কাজ শেষ হয়েছে। গানের কথা লিখেছেন ব্যান্ডের সদস্যরাই। গান লেখার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনার কাজও করেছেন ব্যান্ডের সদস্যরা।মহাকাল সম্পর্কে দলটির প্রধান ভোকাল স্বাগতা বলেন, ‘আমরা যখন ব্যান্ডটি গঠন করি, তখন অল্টারনেটিভ রক ধারা মাত্র শুরু হয়। আমাদের ব্যান্ডের ধরনও সে ধারায় চালিত হয়। আমাদের প্রথম অ্যালবামে ক্ল্যাসিক্যাল বেইজড ফিউশন ও অল্টারনেটিভ রকটাই প্রাধান্য পাবে বেশি।’আর অ্যালবামের নাম মহাকাল রাখার কারণ হিসেবে স্বাগতা বলেন, ‘ব্যান্ডটির প্রতি আমাদের যে ভালোবাসা, সে জায়গা থেকে উদ্বুদ্ধ হয়ে অ্যালবামের নাম রেখেছি মহাকাল।’স্বাগতা আরও বলেন, ‘ইচ্ছে ছিল এপ্রিল মাসে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেওয়ার। কিন্তু এখন মনে হচ্ছে, সেটি আর সম্ভব হচ্ছে না। আশা করছি, মে-জুন মাসের মধ্যেই সেটি বাজারে ছাড়তে পারব।’