'মা খুশি হতেন না'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা সুচিত্রা সেন একটা দীর্ঘ সময় থেকেছেন লোকচক্ষুর অন্তরালে। তাঁর মেয়ে অভিনেত্রী মুনমুন সেন এবার তৃণমূলের হয়ে ভারতের লোকসভা নির্বাচন করছেন। তাঁর মা যদি আজ বেঁচে থাকতেন, তাহলে এই ব্যাপারটা তিনি কীভাবে নিতেন? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মুনমুন সেন বললেন, ‘মা থাকলে এই খবরে তিনি খুশি হতেন না।’
তাহলে মুনমুন কেন নির্বাচনে অংশ নিচ্ছেন? মুনমুন বললেন, ‘এবার মা অসুস্থ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে ভূমিকা নিয়েছিলেন, সেই কথা ভেবে তাঁর কথায় আর অমত করতে পারিনি।’
মুনমুন এবার বাঁকুরা আসনের প্রার্থী হয়েছেন। জানালেন, নির্বাচনী প্রচারণার সময় পাশে থাকবেন তাঁর দুই মেয়ে রাইমা আর রিয়া। এই আসনে সিপিএম থেকে প্রার্থী হয়েছেন বাসুদেব আচার্য।