‘মাই ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় ‘গারবেজ কিডস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মাই ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় সেরা ছবির পুরস্কার পেয়েছে স্পেনের ছবি ওয়াশ, রিনস অ্যান্ড স্পিন। বাংলাদেশের গারবেজ কিডস রয়েছে অষ্টম স্থানে। বিবিসি ওয়ার্ল্ড আয়োজন করেছে এই প্রতিযোগিতার। শুক্রবার পুরস্কার ঘোষণা করা হয়। বিভিন্ন দেশের ৫০০ ছবি এই প্রতিযোগিতায় অংশ নেয়। গারবেজ কিডস ছবির পরিচালক মুশফেক মনজুর বলেন, ‘পুরস্কার পাওয়ার ব্যাপারে খুব বেশি আশাবাদী ছিলাম। প্রতিযোগিতায় একটাই পুরস্কার দেওয়া হয়। আর তা হলো একটি পেশাদারি মুভি ক্যামেরা। তাই মনটা একটু খারাপ। আমার ছবিটি আট নম্বরে রয়েছে—এটা ভেবেই সান্ত্বনা পাচ্ছি।’তিনি জানান, শিগগিরই গারবেজ কিডস ছবিটি বিবিসি ওয়ার্ল্ডে দেখানো হবে। মাতুয়াইলের একটা বিরাট অংশ সিটি করপোরেশন ময়লা-আবর্জনা দিয়ে ভরাট করছে। সেই ময়লা থেকে নানা কিছু কুড়িয়ে এনে বিক্রি করে শিশু-কিশোরেরা। দিনের শেষে সেগুলো বিক্রি করে নিজেদের প্রয়োজনীয় খরচ মেটায় তারা। এই প্রতিযোগিতায় ৩২টি ছবি দেখানোর জন্য চূড়ান্ত করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ১১তম স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসবে ‘তারেক শাহরিয়ার সেরা ইনডিপেনডেন্ট শর্ট পুরস্কার’ পেয়েছে মুশফেক মনজুরের ছবি দ্য রেস্ট ডে। মুশফেক এখন হাবিবুল্লাহ বাহার কলেজে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করছেন।