'মাই বাইসাইকেল' যাচ্ছে আর্জেন্টিনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাই বাইসাইকেল ছবির দৃশ্য
মাই বাইসাইকেল ছবির দৃশ্য

তরুণ চলচ্চিত্র নির্মাতা অং রাখাইনের ছবি মাই বাইসাইকেল (মর থেংগারি) যাচ্ছে আর্জেন্টিনায়। সেখানে অনুষ্ঠেয় ফিকসার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আন্তর্জাতিক প্রতিযোগিতা’ বিভাগে এই ছবিটি প্রদর্শিত হবে। ১ থেকে ৮ জুলাই পর্যন্ত চলবে এই উৎসব।

বাংলাদেশের মাই বাইসাইকেল-এর সঙ্গে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও মেক্সিকোর মোট ১০টি ছবি প্রতিযোগিতা বিভাগে লড়বে। এ ছাড়া ছবিটি ব্রাজিলের সিনে কুরুমিন ইন্টারন্যাশনাল ইনডিজেনাস ফিল্ম ফেস্টিভ্যালের প্রতিযোগিতা বিভাগেও অংশ নেবে।