'মাইলসকে খুব মিস করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাফিন আহমেদ।
শাফিন আহমেদ।

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নেওয়া প্রসঙ্গে...
এটা পুরোপুরি কাল্পনিক কথা। যুক্তরাষ্ট্রে কিছু ব্যবসায়িক কাজ করছি। ছেলে আজরাফ রাকিনকে আটলান্টা ইনস্টিটিউট অব মিউজিকে পড়াশোনার জন্য ভর্তি করিয়েছি। এসব কাজের জন্যই মাস ছয়েক ওখানে ছিলাম। মাস খানেকের মধ্যে আবার যেতে হবে।

আমার কাছে ছেলের গান...
গানের প্রতি আমার ছেলের দারুণ আগ্রহ। আমি আমার অবস্থান থেকে তাকে সহযোগিতা ও অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করছি।

মাইলস ছাড়া শাফিন...
ভাবতেই পারি না! যুক্তরাষ্ট্রে থাকার সময় মাইলসকে খুব মিস করেছি। আমার এই দূরে থাকাটা সাময়িক। ব্যক্তিগত কাজগুলো শেষ করে শিগগিরই ফিরব।

শাফিনকে ছাড়া মাইলস...
মাইলস খুব শক্তিশালী ও গোছানো একটা ব্যান্ড। মাইলস তার নিজস্ব স্টাইল বজায় রেখে কাজ করে যাবে। শ্রোতাদের কাছ থেকে দূরে থাকতে আমারও খারাপ লাগছে।

যুক্তরাষ্ট্রে গান গাওয়া...
প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে অনেকগুলো অনুষ্ঠান আয়োজন করে। ব্যক্তিগত কাজের পাশাপাশি সেখানে আমি গান করেছি। যুক্তরাষ্ট্রে একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অ্যালবাম প্রকাশের ব্যাপারেও চুক্তি করেছি।

আমার দৃষ্টিতে ২০১৩ সাল...
রাজনৈতিক অস্থিরতার কারণে সংগীতের অনেক কার্যক্রম বিঘ্নিত হয়েছে। এর মধ্যেও পুরোনো কিছু ব্যান্ড যথেষ্ট ব্যস্ত ছিল। পাশাপাশি কিছু নতুন ব্যান্ড নিজেদের প্রতিভার স্বাক্ষর রেখেছে। চলচ্চিত্রের গানে একটা ইতিবাচক পরিবর্তন লক্ষ করেছি। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে একক গানের শিল্পীরা এগোচ্ছেন।

শ্রোতাদের সঙ্গে যোগাযোগ...
শ্রোতারাই হচ্ছেন শিল্পীর প্রাণশক্তি। আমি সব সময় এ বিষয়টার প্রতি গুরুত্ব দিই। শ্রোতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগের জন্য একটি খুদেবার্তা সেবার সঙ্গে যুক্ত আছি। এর মাধ্যমে তাঁরা আমার সব ধরনের আপডেট জানতে পারেন। এ ছাড়া ফেসবুক তো আছেই।
বিনোদন প্রতিবেদক