‘মাথা গরম’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অশ্লীল দৃশ্য সংযোজনের দায়ে ‘মাথা গরম’ চলচ্চিত্রের সেন্সর সনদ বাতিল করা হয়েছে। সারা দেশে এ চলচ্চিত্রটির প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেন্সরশিপ অব ফিল্মস অ্যাক্ট-১৯৬৩-এর ৭ ধারা মোতাবেক সরকার ‘মাথা গরম’ চলচ্চিত্রটির সেন্সর সনদ স্থায়ীভাবে বাতিল করে এ চলচ্চিত্রের প্রদর্শন নিষিদ্ধ ঘোষণা করেছে। খবর বাসসের। ‘মাথা গরম’ চলচ্চিত্রটি প্রদর্শিত হলে সংশ্লি¬ষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধে আইনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।