‘মাথা গরম’ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে মাথা গরম চলচ্চিত্রটি। গতকাল বৃহস্পতিবার সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার জানিয়েছেন, ছবিটি ঢাকার পর্বত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছিল। সে সময় ছবিতে সেন্সর-বহির্ভূত অশ্লীল দৃশ্য প্রদর্শনের অভিযোগ পাওয়া যায়। ছবিটি প্রেক্ষাগৃহ থেকে জব্দ করা হয় এবং ছবিতে সেন্সর-বহির্ভূত দৃশ্য সংযোজন করার প্রমাণ পাওয়া যায়। এ কারণেই ছবিটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে।