‘মাধ্যম চিন্তা’র প্রকাশনা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বই প্রকাশনা উৎসব হলেও অনুষ্ঠানটি একপর্যায়ে পরিণত হয়েছিল শিক্ষক-শিক্ষার্থী, সহপাঠী ও বন্ধুদের মিলনমেলায়। আগতরা লেখক-সাংবাদিক সাইফুল সামিন ও তাঁর লেখা বই নিয়ে আলোচনা করেন। নিখাদ ভালোবাসায় সিক্ত আয়োজনে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে সাইফুল সামিনের মাধ্যম চিন্তা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বইয়ের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবীর, আরও বক্তব্য দেন সাংবাদিক মনজুরুল আহসান, বইটির প্রকাশনা প্রতিষ্ঠান অমরাবতীর স্বত্বাধিকারী এম এ মতিন। সঞ্চালনা করেন রুবায়েত ফেরদৌস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর সাইফুল সামিন ২০০৭ সাল থেকে প্রথম আলোর সঙ্গে যুক্ত। তিনি ২০০৮ সালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তেজগাঁও শিল্প এলাকায় ট্রেন দুর্ঘটনায় দুই পা হারান।