'মানুষ ভজলে সোনার মানুষ হবি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেউড়িয়ায় লালন আখড়ায় শুরু হয়েছে লালন মেলার। গতকাল দেশের প্রবীণ ১০ জন বাউল প্রদীপ প্রজ্বালন করে মেলার উদ্বোধন করেন l প্রথম আলো
ছেউড়িয়ায় লালন আখড়ায় শুরু হয়েছে লালন মেলার। গতকাল দেশের প্রবীণ ১০ জন বাউল প্রদীপ প্রজ্বালন করে মেলার উদ্বোধন করেন l প্রথম আলো

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বাউলসম্রাট ফকির লালন শাহ স্মরণে দুই দিনব্যাপী সাধুসঙ্গ ও লালন মেলা শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে লালন একাডেমি মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন লালন গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রবন্ধের ওপর আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন অর রাশিদ আসকারী, গবেষক জেসমিন বুলি, অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব উল ফেরদৌস, প্রবীণ লালন অনুসারী শিল্পী নহির শাহ, লালন একাডেমির সদস্য জাহিদ হোসেন প্রমুখ। দেশের ৬৪ জেলা থেকে আসা লালনসংগীতশিল্পীদের গাওয়াÑ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছাড়া ক্ষ্যাপারে তুই মূল হারাবি’ লালনসংগীতের মধ্য দিয়ে শুরু হয় সেমিনার।
বিকেল সাড়ে পাঁচটায় দেশের প্রবীণ ১০ জন বাউলশিল্পী মূল মঞ্চে প্রদীপ প্রজ্বালন করেন। তাঁরা লালনের একটি দৈন্য গান পরিবেশন করেন।