অভিনেতা না হলে যে পেশায় ভালো করতাম...তেমন করে ভাবিনি কখনো। কারণ, সব সময় অভিনয়ই করতে চেয়েছি।ছেলেবেলায় যে কারণে সবচেয়ে বেশি বকা খেতাম...পড়াশোনা কম করতাম। এ কারণে বাবার কাছে বেশি বকা খেতাম। মা অবশ্য বকতেন না তেমন।প্রথম অভিনয়ের অভিজ্ঞতা...১৯৯৯ সালে পুত্র নামের একটি নাটক দিয়ে শুরু। স্বপ্নপূরণের অস্থিরতা ও উত্তেজনা কাজ করছিল।চুমকি চলেছে একা পথে, স্ত্রী চুমকির সামনে গানটি গাইলে যা হয়...খুব মজা পায়, হাসে। তবে বিয়ের আগে চুমকির সামনে গানটি গাওয়া হয়নি।আমার ছেলে ফারসাদের অভিনয় দেখে যা মনে হলো...আমি ছেলেবেলা থেকেই অভিনয়ের ব্যাপারে সাবলীল। আমার মতোই হয়েছে ও। তবে এখনই তো ওর অভিনয় নিয়ে কিছু বলা যায় না। আর ও অভিনয় করেছিল আমার সঙ্গেই। ফলে অভিনয়টা সাবলীল ছিল। প্রিয় চলচ্চিত্র...কাস্ট অ্যাওয়ে ও দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে।স্কুলের শিক্ষকেরা আমাকে যে কারণে মনে রেখেছেন...সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতাম সব সময়। প্রতিবছর অসংখ্য পুরস্কার পেতাম। এ কারণেই মনে রেখেছেন নিশ্চয়ই।যে কাজটা আমাকে দিয়ে অসম্ভব...আমি বিশ্বাস করি, মানুষ সবকিছুই পারে। তবে আমি কখনোই অসত্য মেনে নিতে পারি না। সত্যের সঙ্গে থাকতে চাই।যে অভিনেত্রীর সঙ্গে অভিনয় করতে চাই...যাঁরা ভালো অভিনয় করেন, তাঁদের সঙ্গেই অভিনয় করতে চাই। সেটা দেশ কিংবা বিদেশের। মাহফুজ রহমান