‘মারপিটে’ আহত হ্যালি বেরি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দ্য হাইভ’ ছবির মারপিটের দৃশ্যে অভিনয় করতে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন হ্যালি বেরি। ১৭ জুলাই রাত ১০টার দিকে শুটিং করার সময় দুর্ঘটনাবশত কংক্রিটের ওপর পড়ে গেলে মাথায় আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গেই লস অ্যাঞ্জেলেসের কেদার্স সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁকে। অবশ্য আঘাত তেমন গুরুতর না হওয়ায় হাসপাতাল ত্যাগের অনুমতি মিলেছে তাঁর।এ প্রসঙ্গে হ্যালির মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে টিএমজি জানিয়েছে, ‘মঙ্গলবার রাতে শুটিং করতে গিয়ে তিনি মাথায় সামান্য আঘাত পান। ছবির সেটে থাকা অ্যাম্বুলেন্সে করে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষার পর তাঁকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের অনুমতি দেন চিকিত্সকেরা। তিনি আহত হওয়ার কারণে ছবির শুটিংয়ের কোনো হেরফের হবে না। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুটিংয়ে অংশ নেবেন তিনি।’উল্লেখ্য, এর আগেও একটি ছবির শুটিং করতে গিয়ে পায়ের গোড়ালিতে আঘাত পেয়েছিলেন অস্কারজয়ী সাবেক এ বন্ড গার্ল।