‘মার্ডার টু’তে ইমরান-বিপাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালে মুক্তিপ্রাপ্তমার্ডার ছবির কথা এখনো কেউ ভুলতে পারেনি। ছবিতে ইমরান হাশমি ও মল্লিকা শেরওয়াতের বেশ কিছু আবেদনময়ী দৃশ্য ওই সময় বেশ বিতর্কেরও জন্ম দিয়েছিল। এবার নির্মিত হচ্ছে মার্ডার-এর সিক্যুয়েল মার্ডার টু। তবে খবর হচ্ছে, এবার ছবিটিতে ইমরানের সঙ্গী হিসেবে থাকছেন না মল্লিকা। মার্ডার-এর সিক্যুয়েলমার্ডার টুতে ইমরানের সঙ্গী হতে যাচ্ছেন বলিউডের আরেক আলোচিত অভিনেত্রী বিপাশা বসু। তবে এটা যদি সত্য হয়, তাহলে দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করা হবে মহেশ ভাটের সঙ্গে বিপাশা বসুর। এর আগে বিপাশা বসু মহেশ ভাটের প্রযোজনায় নির্মিত ছবি রাজ ও জিসম-এ কাজ করেছিলেন। নায়িকা পরিবর্তনের পাশাপাশি সিক্যুয়েলমার্ডার টুতে পরিচালক অনুরাগ বসুরও থাকা হচ্ছে না।মার্ডার টুতে পরিচালক হিসেবে থাকবেন মোহিত সুরি।