
আগুন৷ সংগীতশিল্পী৷ অভিনয়ও করছেন৷ নাটক আর চলচ্চিত্রে৷ চ্যানেল আইয়ে আজ দুপরে প্রচারিত হবে টেলিছবি বাজি৷ এতে অভিনয় করেছেন তিনি৷
খুব ব্যস্ত নাকি?
না, না৷ বাসায়৷ শুয়ে আছি৷ কয়েক দিন আগে বাথরুমে পড়ে গিয়েছিলাম৷ পায়ে ব্যথা পেয়েছি৷ ডাক্তারের পরামর্শ, এখন আপাতত না হাঁটাই ভালো৷
তাহলে কাজের কী হবে?
কাজ হবে৷ ৮ জুন থেকে শাহ আলম কিরণের একাত্তরের মা জননী ছবির কাজ আবার শুরু হবে৷ আর মাত্র চার দিনের শুটিং বাকি আছে৷
‘একাত্তরের মা জননী’ আপনার কত নম্বর ছবি?
তৃতীয়৷ প্রথম অভিনয় করেছিলাম আব্বার (খান আতা) ছবিতে৷ নাম এখন অনেক রাত৷ আমার দ্বিতীয় ছবি হুমায়ূন আহমেদের ঘেটুপুত্র কমলা৷
এবার কাজ করে কেমন লাগছে?
দারুণ! জানপ্রাণ দিয়ে খাটছি৷ অনেক দিন পর ভালো একটা সুযোগ পেয়েছি, দেখি কিছু করতে পারি কি না৷ মাস ছয়েক আগে শুটিং করতে গিয়ে আমার গায়ে আগুন লেগে যায়৷ দৃশ্যটি হলো: আমার বুকে বোম বাঁধা আছে, তার বিস্ফোরণ হবে৷ বোমটি তৈরি করা হয়েছিল প্লাস্টিকজাতীয় বস্তু দিয়ে৷ তখন কী অবস্থা বুঝতেই পারছেন! ক্যামেরা বাদ দিয়ে সবাই আমার কাছে ছুটে আসে৷ আগুন নেভায়৷ আমার বুকে আগুনের সেই ক্ষত রয়ে গেছে৷
‘বািজ’ টেলিছবিতে আপনি কাজ করেছেন?
হ্যাঁ, এখানে কথায় কথায় আমি বািজ ধরি৷ বিয়ে করব৷ অনেক টাকার দরকার৷ প্রতিজ্ঞা করলাম, এটাই হবে আমার শেষ বাজি৷ বাজিতে জিতেছি৷ কিন্তু যে মেয়ের সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা, দেখি আরেকজনের সঙ্গে তার বিয়ে হয়ে গেছে৷
আপনার ছেলেদের খবর কী?
আমার দুই ছেলে৷ বড় ছেলে মিছিল ক্লাস এইটে পড়ছে আর ছোট ছেলে মশালের বয়স পাঁচ বছর৷ মিছিল কিন্তু আমার চেয়েও ভালো গিটার বাজায়৷ ভালো গান করে৷ তবে গানের ব্যাপারে আমি ওকে কোনো চাপ দিই না৷
বিনোদন প্রতিবেদক