'মিজ আয়ারল্যান্ড' বাংলাদেশের প্রিয়তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাকসুদা প্রিয়তি
মাকসুদা প্রিয়তি

৭০০ প্রতিযোগীকে হারিয়ে ‘মিজ আয়ারল্যান্ড’ নির্বাচিত হলেন বাংলাদেশের মেয়ে মাকসুদা প্রিয়তি। একই সঙ্গে তিনি পেয়েছেন ‘সুপার মডেল’ ও ‘মিজ ফটোজেনিক’ খেতাব। ১১ জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিনে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব।
গত বৃহস্পতিবার দুপুরে মুঠোফোনে কথা হয় প্রিয়তির সঙ্গে। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, এশিয়া মহাদেশ থেকে এই প্রতিযোগিতায় একমাত্র প্রতিযোগী ছিলাম আমি। এখানে সবাই খুব উৎসাহ দিয়েছেন।’
প্রিয়তি জানান, ‘মিস আয়ারল্যান্ড’ ও ‘মিজ আয়ারল্যান্ড’ নামে দুটো আলাদা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডে। এখানকার সেরা প্রতিযোগীরাই আবার অংশ নেন আন্তর্জাতিক প্রতিযোগিতায়। সেদিক থেকে ‘মিজ ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন তিনি।
পিয়তি আয়ারল্যান্ডে আছেন ১৩ বছর। শখের বশে মডেলিং করেন। আর পেশা হিসেবে নিতে চান বিমান চালনা। জানালেন, পাইলট হিসেবে নিজেকে তৈরি করছেন এখন। পড়াশোনা করেছেন বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে।
প্রিয়তি বলেন, ‘বাংলাদেশে আমন্ত্রণ পেলে অবশ্যই আসব, কাজও করব।’
প্রিয়তি আরও জানান, ‘টপ মডেল ইউকে’ প্রতিযোগিতায়ও জায়গা করে নিয়েছেন তিনি। আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে এর চূড়ান্ত পর্ব।
চার ও তিন বছরের দুই সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডেই স্থায়ীভাবে থাকছেন প্রিয়তি।